Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন ৩১ অগস্ট, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 


মেষ রাশিঃ গৃহনির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হতে পারে। আন্ত্রিক-জাতীয় রোগে ভোগান্তি হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। 


বৃষ রাশিঃ সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবার কাজে শান্তিলাভ। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তিলাভ। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয় হবে। 


মিথুন রাশিঃ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়ুর অসুখে কষ্ট পেতে পারেন। 


কর্কট রাশিঃ কারও দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে– সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে। খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভাল যোগ। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। 


সিংহ রাশিঃ সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের সেবায় শান্তি পাবেন। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। আগুন থেকে সাবধান থাকুন।  


কন্যা রাশিঃ অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বেশি দেখা যাবে। অযথা হয়রানি হতে পারে। শত্রুর সঙ্গে আপস করুন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। পাওনা আদায়ের জন্য মাথাগরম হওয়ার যোগ। সৎ সঙ্গে থাকার চেষ্টা করুন। ভাই-বোনে বিবাদ বাধতে পারে। 


তুলা রাশিঃ কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ। প্রিয়জনের সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। 


বৃশ্চিক রাশিঃ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে।  সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। 


ধনু রাশিঃ খেলাধুলায় নাম করার সুযোগ আছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। গবেষণায় সাফল্য লাভ। ব্যবসায় চাপ বৃদ্ধি। 


মকর রাশিঃ সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। খুব নিকট কোনও বন্ধু আপনাকে ঠকাতে পারেন। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। কাজের চাপ বাড়তে পারে। কোনও ভাল কাজের জন্য পুরস্কার পেতে পারেন। 


কুম্ভ রাশিঃ কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে মিটে যাবে। কোনও প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে।  


মীন রাশিঃ কোনও সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্ত্রীর জন্য আয় বাড়তে পারে। সন্তানের জন্য গর্ববোধ। ব্যবসা নিয়ে কারও সঙ্গে বিবাদ ঘটতে পারে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে।

You might also like!