Breaking News
 
Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’ Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের SIR : SIR-এ ব্রাত্য বৈধ ভোটাররা! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল, শুনানির অপেক্ষায় দেশ Military Drill:আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল মার্কিন রণতরী! কিমের ডেরার কাছে ট্রাম্পের বিরাট যুদ্ধ মহড়া, ঘনাচ্ছে বিপদের মেঘ Rahul Gandhi: সিপিএম মানেই কি বিজেপির বি-টিম? রাহুলের ‘CJP’ তত্ত্বে তোলপাড় রাজনৈতিক মহল, তুঙ্গে বিতর্ক

 

Health

3 years ago

Covid update in India : দেশে ফের কম হল কোভিড সংক্রমন

India reports 12,751 fresh cases
India reports 12,751 fresh cases

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা আরও অনেকটাই কমে এসেছে, দৈনিক মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৫১ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৭৭২-তে পৌঁছেছে, সোমবার সারাদিনে মৃত্যু হয়েছে ৪২ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৩১ হাজার ৮০৭-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সমম্বার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৫১ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৩১ হাজার ৮০৭-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩১ লক্ষ ৯৫ হাজার ০৩৪ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২,০৬,৮৮,৪৯,৭৭৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৭৭২ জন (১.১৯ শতাংশ)। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৫,১৬,০৭১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫১ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার কমে ৩.৫০ শতাংশে পৌঁছেছে।


You might also like!