Game

2 years ago

Barcelona: পাঁচ গোল খেয়ে বার্সেলোনা ছাড়ার ঘোষণা জাভির

Xavi announced to leave Barcelona after five goals
Xavi announced to leave Barcelona after five goals

 

বার্সেলোনা, ২৮ জানুয়ারি: বার্সেলোনাকে শিরোপার লড়াইয়ে রাখতে না পারলে এই মরসুম শেষে ক্লাব ছাড়তে হতে পারেন বার্সা কোচ জাভি এমন কথা বেশ কয়েকবার জানিয়েছিলেন। গত মরসুমে লা লিগার শিরোপা এনে দিলেও চলতি মরসুমে বার্সার বেশ খারাপ অবস্থা চলছে। শনিবার (২৭ জানুয়ারি) রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলের বড় ব্যবধানে হারার পর বার্সেলোনা ছাড়া ইঙ্গিত দিলেন জাভি। ১৯৬৩ সালের পর এই প্রথম ঘরের মাঠে পাঁচ গোল হজম করেছে কাতালান জায়ান্টরা। এই হারে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা।

গত সপ্তাহেও কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। কোপা দেল রে'র পর লিগ শিরোপা ধরে রাখার দৌড়েও পিছিয়ে পড়েছে জাভির দল।এই হারের পর বার্সার এই কিংবদন্তি ও কোচ আগামী জুনে মৌসুম শেষেই বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জাভি হার্নান্দেজ। তিনি বলেন, 'আমি শনিবার খেলা শেষ হওয়ার পরেই বোর্ড ও ক্লাবের সঙ্গে কথা বলেছি। আমি ৩০ জুন দায়িত্ব ছাড়ছি।'

You might also like!