Game

2 years ago

Virat Kohli's Record: WTC-এর রানের তালিকা, সেঞ্চুরিয়নে রোহিত শর্মাকে পেরোলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রথম দিনই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পেরিয়ে গেলেন রোহিত শর্মাকে। মঙ্গলবার টেস্টের প্রথম দিন ৩৮ রান করে ফেরেন বিরাট। এই রানেই ছাপিয়ে যান অধিনায়ক রোহিতকে।

৫৭টি ইনিংসে ২১০১ রান করেন বিরাট। ৪২ ইনিংসে রোহিতের রান ২০৯৭। বিরাট ও রোহিত ছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন নম্বরে রয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। ৬২ ইনিংসে তাঁর রান ১৭৬৯। অজিঙ্কা রাহানে ৪৯ ইনিংসে রান ১৫৮৯। ঋষভ পন্থের রান ৪১ ইনিংসে ১৫৭৫।

সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম দিন বৃষ্টিতে প্রভাব পড়েছে। ৫৯ ওভারে ২০৮ রান তুলেছে টিম ইন্ডিয়া। ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন ফের ব্যাট করতে নামবে ভারত। ক্রিজে ৭০ রান করে অপরাজিত কে এল রাহুল।


You might also like!