Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Confused, chaotic, controversial: বিশ্বকাপের ব্যর্থতা, অধিনায়ক শাকিবের অপসারণ চেয়ে আইনি চিঠি

Shakib Al Hasan
Shakib Al Hasan

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের অধিনায়ক পদ থেকে শাকিব-আল-হাসানকে এবার অপসারণের দাবি। ভারতের মাটিতে বিশ্বকাপের পর এই দাবিতে বাংলাদেশ বোর্ডের কাছে আইনি নোটিস। আইনি নোটিস পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দোকর হাসান। শুধু অধিনায়ক শাকিব নন, ওই আইনজীবী বাংলাদেশ বোর্ডের কর্তাদেরও অপসারণ চেয়ে নোটিস দিয়েছেন।

চার বছর আগে ইংল্যান্ডের মাটিতে উল্কার মতো উঠেছিল বাংলাদেশ। চারবছর পর ভারতের মাটিতে ঠিক উল্টো ছবি। ১০ দলের বিশ্বকাপে আট নম্বরে বাংলাদেশ। ভারতের হাত ধরেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা পেয়েছে। রবিবার ভারতের জয়ের ফলে ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপে কেন এত খারাপ পারফরম্যান্স ? এই ব্যাপারে তদন্ত কমিটি তৈরির দাবি করেছেন ওই আইনজীবী। বিশ্বকাপের মধ্যেই বিতর্কে জড়িয়েছিলেন শাকিব। প্রতিযোগিতা চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন তিনি।


You might also like!