Game

2 years ago

AUS vs NED: অস্ট্রেলিয়া-নেদাল্যান্ডস মুখোমুখি হচ্ছে আজ, অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না

AUS vs NED
AUS vs NED

 

নয়াদিল্লি, ২৫ অক্টোবর : আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ২৪ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়া অবশ্যই আজকের ম্যাচে নেদারল্যান্ড-এর থেকে এগিয়ে থাকবে। তবে গত পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিন্তু এবার সেই চেনা ছন্দে নেই। চার ম্যাচের দু’টিতে জয় পেয়েছে প্যাট কামিন্সের দল। লীগ টেবিলের চার নম্বর জায়গাটায় এখন তারা আছে। তবে এই জায়গাটায় কনফার্ম হতে হলে তাদের প্রতিটি ম্যাচই জিততে হবে। কারণ পেছন থেকে তাড়া করছে পাকিস্তান, আফগানিস্তান।

অন্যদিকে চার ম্যাচের মাত্র একটিতেই জয়ের স্বাদ পেয়েছে ডাচরা। আজ অজিদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর লড়াইয়ে নামবেন বিক্রমজিৎ সিংরা। এই টিমটাকে অবশ্যই সমীহ করে চলতে হবে অস্ট্রেলিয়াকে।কারণ এই দলটাই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মত দলকে হারিয়ে প্রথমে অঘটন ঘটিয়েছিল বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেটাই যদি নেদারল্যান্ডস করতে পারে তাহলে অস্ট্রেলিয়ার বিপদ। সুতরাং আজও একটা ভালো লড়াই দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট প্রেমীরা।

You might also like!