
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রথম টেস্ট সেঞ্চুরিয়নে খেলবেন না বিরাট কোহলি। এমনই এক দুশ্চিন্তার সম্ভাবনা শোনা গিয়েছিল। কিন্তু টেস্ট টিমের সঙ্গে যোগ দিলেন বিরাট কোহলি। জানা গিয়েছিল, পারিবারিক সংকটের দেশে ফিরেছিলেন বিরাট। কিন্তু প্রথম টেস্টের আগেই দক্ষিণ আফ্রিকায় টিমের সঙ্গে যোগ দিলেন তিনি।
নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বোর্ডের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়ে দেন, বিরাটকে নিয়ে প্রশ্ন উঠছে। এই ধরনের পরিস্থিতিতে বিরাট সবথেকে ভাল খেলেন। ওর লন্ডন ট্রিপ আগে থেকেই পরিকল্পনা ছিল। আগেভাগে সব করেই দলের সঙ্গে যোগ দেয়। ১৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা যান বিরাট। এরপর লন্ডনে যান। এবার দলের সঙ্গে যোগ দিয়েছেন।
এর আগে জানা গিয়েছিল, বিরাট পারিবারিক সংকটের জন্য দেশে ফিরেছেন। সেঞ্চুরিয়নে টেস্ট খেলবেন না। জোহানেসবার্গে দলের সঙ্গে যোগ দেবেন।
