
হানঝাউ, ৩ অক্টোবর: এশিয়াডে হকিতে দুরন্ত গতিতে এগোচ্ছে ভারতীয় পুরুষ ও মহিলা টিম। হরমনপ্রীত সিংরা গ্রুপের ম্যাচে প্রতিপক্ষদের বিধ্বস্ত করে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। ঠিক একই ভাবে সবিতা পুনিয়ারাও গ্রুপের প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠলেন। গ্রুপ পর্বে ৩৩টি গোল করেছেন ভারতের মেয়েরা। আজ, হংকংয়ের বিরুদ্ধে ১৩-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন দীপিকা-বন্দনারা।
আজকের ম্যাচে অভিজ্ঞ স্ট্রাইকার বন্দনা কাতারিয়া, দীপ গ্রেস এক্কা এবং দীপিকার হ্যাটট্রিক ছাড়াও গোল করেছেন মনিকা, সঙ্গীতা কুমারি, নভনীত কৌর এবং বৈষ্ণবী। গ্রুপ-এ এর শীর্ষে থেকে(১০ পয়েন্ট) সেমিফাইনালে উঠল ভারত। দ্বিতীয় স্থানে থাকা সাউথ কোরিয়ার পয়েন্ট ৭। আজ, মালেশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে সাউথ কোরিয়া।
