Breaking News
 
TMC Camac street office: বিলবোর্ড বিতর্কের মাঝেই ক্যামাক স্ট্রিটে ‘ফায়ার অডিট’! অভিষেকের দফতরে পুলিশ-দমকল-পুরসভা Supreme Court : ‘‘হিমশৈলের চূড়ামাত্র’! ৩০ কোটি টাকার লেনদেনে সুপ্রিম কোর্টে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রসঙ্গ Dev-Subhashree Live: ‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথায় আবেগপ্রবণ শুভশ্রী! Kerala Cleric Anti-Women Remark: ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’! কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার

 

Game

2 years ago

USA: মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিকে ক্রিকেট হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে, গ্রিন সিগনাল ১৫ অক্টোবর মুম্বাইয়ে

Cricket Olympic (Symbolic Picture)
Cricket Olympic (Symbolic Picture)

 

মার্কিন যুক্তরাষ্ট্র, ১০ অক্টোবর: ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ক্রিকেট প্রেমীদের আংশিক সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, লস এঞ্জেলস অলিম্পিকের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। উদ্যোক্তারা অলিম্পিকে ক্রিকেট আয়োজনে সম্মতি জানিয়েছে। আইসিসি-র বিবৃতিতে বলা হয়েছে, ‘দীর্ঘ দু-বছর ধরে এই প্রক্রিয়া চলছে। আইসিসি এবং লস এঞ্জেলস অলিম্পিকের উদ্যোক্তাদের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ওরা ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভূক্ত করার জন্য প্রস্তুত। এ বার আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সিলমোহরের অপেক্ষা।’

মুম্বইতে ১৫-১৭ অক্টোবর আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার পরবর্তী সভা হবে। তার আগে আইসিসি এবং লস এঞ্জেলস অলিম্পক উদ্যোক্তাদের গ্রিন সিগন্যালে কিছুটা স্বস্তি। এখন এবার নজরে মুম্বইয়ে আইওসির মিটিংএর দিকে। উল্লেখ্য আগামী বছর টি-২০ বিশ্বকাপের আয়োজন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই প্রথম আমেরিকার মাটিতে হবে ক্রিকেট বিশ্বকাপ। এরপর আমেরিকাতেই ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে দেখা যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।


You might also like!