
বার্সেলোনা, ২৯ নভেম্বর : চ্যাম্পিয়ন্স লিগে আগের দুই আসরে গ্রুপ পর্বই পার হতে পার ছিলনা বার্সেলোনা! গতকাল রাতে সেই হতাশা মোছার লড়াইয়ে পিছিয়ে পড়ে তারা। পরে দুই পর্তুগিজের হাত ধরে ঘুরে দাঁড়ায় বার্সা। কষ্টের জয়ে দুই আসর পর ইউরোপ সেরার মঞ্চ চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠল শাভি এর্নান্দেসের দল।
বার্সেলোনায় অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। পেপে আকুইনো পোর্তোকে এগিয়ে নেওয়ার পর জোয়াও কানসেলো এনে দেন সমতা। জয়ের গোলটি দেন জোয়াও ফেলিক্স। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে চতুর্থ জয় নিয়ে ১২ পয়েন্ট নিয়ে বার্সা নিশ্চিত করল শেষ ষোলোয় খেলা।
