
মুম্বই : বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত এক মাইলফলক ছুঁয়ে ফেলছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। কিউইদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন এই বাঁহাতি পেসার।বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে তিন উইকেট নিয়ে বিশ্বকাপে কিউইদের সেরা বোলার হয়ে যান তিনি।
এই তালিকায় বোল্টের পরে রয়েছেন দলে থাকা তার সতীর্থ পেসার টিম সাউদি। বিশ্বকাপের আসরে ৩৮টি উইকেট শিকার করছেন ডানহাতি এই পেসার।এছাড়া বিশ্বকাপে বাঁহাতি পেসারদের মধ্যে তৃতীয় হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বোল্ট। এ তালিকায় ৫৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
