Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Virat Kohli Birthday Today : আজ বিরাটের জন্মদিন, সেলিব্রেশন কী সচিনের ৪৯-কে স্পর্শ করে ?

Virat Kohli Birthday
Virat Kohli Birthday

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের মঞ্চ। প্রেক্ষাপট ইডেন উদ্যান। আজ বিরাট রাজার জন্মদিন। যার অর্থ সামনে চলার পথে আরও একধাপ এগিয়ে যাওয়া। কিন্তু তিনি তো রাজা। তাঁর মেজাজটাই আসল। তাই বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। বরং তাঁর উপর প্রত্যাশার চাপ অনেক।

এই যেমন সচিনের শতরান স্পর্শ করা। কলকাতাকে তাঁর ব্যাটে মোহিত করে রাখা। রানের দৌড়ে বাকিদের পিছনে ফেলে দেওয়া। আরও শত প্রত্যাশা। এই সব চাপ কাটিয়েই রবিবাসরীয় ইডেনে আরও একটা বিশ্বকাপের ম্যাচ তিনি খেলতে নামবেন। হ্যাঁ ঠিক সাত বছর পর। তাই জন্মদিন অবশ্যই শুভ হোক, এটা সবার কামনা। রান ভরে যাক ব্যাটে এটা তাঁর উপর ভারতের প্রত্যাশা।

ইংল্যান্ড তাঁকে বিশ্বকাপে প্রথমবার শূন্য রানে ফিরিয়ে ছিল। তার জবাব শ্রীলঙ্কাকে দিয়েছেন বিরাট। ওয়াংখেড়ে আশা করেছিল, সচিনের মাঠেই হয়তো শতরানের নজির ছুঁয়ে ফেলবেন কোহলি। সেই আশা এবার কলকাতার। ইডেন দেখবে কোহলির ৪৯তম শতরান। আর কিছুক্ষণ পরেই দুটো বাজবে। তার আগে থেকেই অবশ্য ছুটির রবিবারে ইডেনের দিকে ছুটবে এই শহর। আর ছুটবে নাই বা কেন।

আজ হয়তো আটে-আট হওয়ার দিন। আজ হয়তো শুভ জন্মদিনে বিরাটের থেকে নতুন কিছু পাওয়ার দিন। থাক চাওয়া-পাওয়া সবসময় থাকবে। কলকাতা আজ আনন্দ করতে চায় বিরাটের জন্মদিন ঘিরে।

You might also like!