Breaking News

 

Game

2 years ago

Asian Games:এশিয়ান গেমস: আজ সপ্তম দিন, নামছেন ভারতের একঝাঁক ক্রীড়াবিদ, দেখে নিন সূচি

Asian Games
Asian Games

 

হানঝাউ, ২৫ সেপ্টেম্বর : সোমবার এশিয়ান গেমসের সপ্তম দিন। ১৯ সেপ্টেম্বর ফুটবল দিয়ে শুরু হয়েছে এশিয়ান গেমস। যদিও সরকারি ভাবে দ্বিতীয় দিনও বলা যায়। কারণ, শনিবার হানঝাউ এশিয়ান গেমসের সরকারি ভাবে উদ্বোধন হয়েছে। সোমবার একঝাঁক ক্রীড়াবিদ নানা ইভেন্টে নামছেন। আজ কারা নামছেন?

জিমন্যাস্টিক্স:

মহিলাদের জিমন্যাস্টিক্সের কোয়ালিফিকেশন সাবডিভিশন ১- নামছেন প্রণতি নায়েক।

বক্সিং:

মেয়েদের ৬৬ কেজি বিভাগ, শেষ ষোলোর ম্যাচে অরুন্ধতী চৌধুরী। বিকেল ৪.৪৫। পুরুষদের ৫০ কেজি, রাউন্ড অব ৩২-এর ম্যাচে নামছেন দীপক ভোরিয়া, বিকেল ৫.১৫।

পুরুষদের ৭১কেজি বিভাগে, রাউন্ড অব ৩২-নিশান্ত দেব, সন্ধ্যা ৭.০০।

বাস্কেটবল:

মেয়েদের রাউন্ড রবিন পুল এ-র ম্যাচে ভারত বনাম উজবেকিস্তান, সকাল ১১.২০।

পুরুষদের রাউন্ড রবিন, পুল সি-ভারত বনাম মালয়েশিয়া, দুপুর ১২.১০।

ক্রিকেট:

মেয়েদের ক্রিকেটের ফাইনাল ম্যাচ। ভারত বনাম শ্রীলঙ্কা, সকাল ১১.৩০।

দাবা:

পুরুষদের ব্যক্তিগত রাউন্ড ৩ ও ৪ (বিদিত গুজরাটি এবং অর্জুন এরিগাসি), দুপুর ১২.৩০।

মেয়েদের ব্যক্তিগত রাউন্ড ৩ ও ৪ (কোনেরু হাম্পি এবং হরিকা দ্রোণাবল্লী), দুপুর ১২.৩০।

হ্যান্ডবল:

মেয়েদের প্রাথমিক পর্ব গ্রুপ বি ভারত বনাম জাপান, সকাল ১১.৩০।

জুডো:

পদকের ইভেন্ট- মেয়েদের ৭০ কেজি বিভাগে নামছেন গরীমা চৌধুরি।

রাগবি সেভেন:

মেয়েদের পুল এফ-এর খেলা ভারত বনাম সিঙ্গাপুর- সকাল ৮.২০। সেমিফাইনালে যোগ্যতা অর্জন করলে ভারতের ম্যাচ দুপুর ১.৫৫ থেকে।

সেইলিং:

কোয়ালিফায়িং রেস।

শুটিং:

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল যোগ্যতা অর্জন, ব্যক্তিগত ফাইনাল, টিম ফাইনাল (রুদ্রকেশ পাটিল, ঐশ্বর্যী প্রতাপ সিং তোমর, দীব্যাংশ সিং পানওয়ার)।

পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল কোয়ালিফিকেশন ফেজ ২, ব্যক্তিগত ফাইনাল (অনীশ, বিজয়বীর সিধু, আদর্শ সিং)

সুইমিং:

পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক হিট এবং ফাইনাল (শ্রীহরি নটরাজ), মেয়েদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক হিট ও ফাইনাল (মনা প্যাটেল),

পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল (আনন্দ, বিক্রম খাড়ে),

মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল (ধিনিধি দেশিংঘু), পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক (লিখিথ সেলভারাজ), মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলি (হশিকা রামচন্দ্র),

মেয়েদের ৪ ২০০ মিটার ফ্রিস্টাইল রিলে হিট এবং ফাইনাল (টিম ইন্ডিয়া)।

টেনিস:

মাল্টিপল সিঙ্গলস এবং ডাবলস ম্যাচ (অঙ্কিতা রায়না, রোহন বোপান্না, রুতুজা ভোসলে, রামকুমার রামনাথন এবং আরও ভারতীয় ক্রীড়াবিদরা)

উশু:

মেয়েদের ৬০ কেজি বিভাগে রোশিবিনা দেবী, পুরুষদের ৬০ কেজি বিভাগ (সূর্য ভানু প্রতাপ সিং, বিক্রান্ত বালিয়া), বিকেল ৫টা থেকে।

You might also like!