Game

2 years ago

Women Premier League:আজ উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের নিলাম

Women Premier League
Women Premier League

 

মুম্বই, ৯ ডিসেম্বর : ডিসেম্বরের ১৯ তারিখে দুবাইয়ে আইপিএল-২০২৪ এর মিনি নিলামের আগে আজ বসছে আর এক ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম । তা অবশ্য দেশের বাইরে নয়। আজ ৯ ডিসেম্বর উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের নিলাম বসছে মুম্বইয়ে। দেশ-বিদেশের মোট ১৬৫ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে আজ। ২০২৩ সালের উইমেন্স প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন ভারতের স্মৃতি মান্ধানা। চব্বিশের নিলামে কোন মহিলা ক্রিকেটার হবেন ধনী, তা জানা যাবে আজই। বিকেল ৩টে নাগাদ শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম।

You might also like!