Breaking News
 
Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

 

Game

3 years ago

Today IPL match Mumbai and Hydrabad:মুম্বই ইন্ডিয়ান্স টিকে রয়েছে প্লে-অফের দৌড়ে, প্রয়োজন আজকের জয়

Today IPL match Mumbai and Hydrabad
Today IPL match Mumbai and Hydrabad

 

মুম্বই, ২১ মে  : আজ রবিবার রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হোম ম্যাচ এবং গ্রুপ পর্বে এটিই রোহিতদের শেষ ম্যাচ। প্রতিপক্ষ মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদেরও এটি শেষ ম্যাচ।

হায়দরাবাদ প্লে অফের দৌড় আর নেই। আর মুম্বই এখনও টিকে আছে প্লে-অফের দৌড়ে। লিগ টেবলের ছয় নম্বরে থাকা মুম্বইয়ের পয়েন্ট ১৪। হায়দরাবাদের বিরুদ্ধে অবশ্যই জয় চাই রোহিতদের। আজ জিতলে ১৪ ম্যাচ থেকে পাবে ১৬ পয়েন্ট। আর হার মানে তাদের কাছে নেমে আসবে বিপর্যয়।

এদিকে অরেঞ্জ আর্মির হারানোর কিছু নেই। জয় দিয়ে এ বারের মতো আইপিএল যাত্রা শেষ করাতেই নজর হায়দরাবাদের। আজ তারা জিতলে তাদের পয়েন্ট হবে ১৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে মোট ২০ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে মুম্বই জিতেছে ১১ বার। আর হায়দরাবাদ জিতেছে ৯ বার। এ বার দেখার মুম্বইয়ের ঘরের মাঠে কোন দল ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে।


You might also like!