Breaking News
 
Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময় Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র?

 

Game

3 years ago

IPL 2023 : প্লে-অফে যেতে আজ চেন্নাই সুপার কিংসকে হারাতেই হবে কলকাতাকে

CSK vs KKR Today's Match (File Picture)
CSK vs KKR Today's Match (File Picture)

 

চিপক, ১৪ মে  : আজ রবিবাসরীয় আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে চেন্নাই এখনও অবধি ১২টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ৭টি জয় ৪টি হার ও ১টি ম্যাচ অমীমাংসিত। ১৫ পয়েন্ট নিয়ে ২ নম্বরে চেন্নাই। অন্যদিকে কেকেআরও খেলেছে ১২টি ম্যাচে। জয় ৫টি ও হার ৭টি। ৭ নম্বরে রয়েছে কেকেআর। চেন্নাই নিজেদের শেষ ম্যাচে জিতেছিল। অন্যদিকে কেকেআর নিজেদের শেষ ম্যাচে হেরেছিল। এ বার দেখার আজ কোন দল চিপকে ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২৮ বার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে চেন্নাই জিতেছিল ১৮ বার। আর কেকেআরে জয় ৯ বার। ১টি ম্যাচ অমীমাংসিত। চলতি মরসুমে শেষ সাক্ষাতে কেকেআরকে ইডেনে হারিয়েছিল ধোনির চেন্নাই। এ বার দেখার আজ চিপকে রাসেলরা কি টেক্কা দিতে পারবেন চেন্নাই সুপারকে।

দুটি দলকে প্লে-অফে যেতে হলে:

চেন্নাই সুপার কিংস:

১২ ম্যাচে ১৫ পয়েন্ট। মহেন্দ্র সিংহ ধোনিরা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। বাকি দু’টি ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। জিতলে ১৯ পয়েন্ট হবে ধোনিদের। আর একটি জিতলেই প্লে-অফ প্রায় পাকা চেন্নাইয়ের। তবে জেতা- হারা যাই হোক প্লে-অফে ধোনিদের যাওয়া সম্ভাবনা থাকবে।

কলকাতা নাইট রাইডার্স:

১২ ম্যাচে ১০ পয়েন্ট। বাকি আর দুই ম্যাচ। চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। এই দুটো ম্যাচ জিতলেই ১৪ পয়েন্ট হবে কেকেআরের। আজ চেন্নাইয়ের বিরুদ্ধে হারলেই নাইটদের প্লে -অফে যাওয়ার রাস্তা বলতে গেলে থাকবেই না। সুতরাং দুটো ম্যাচই কলকাতার কাছে ডু অর ডাই ম্যাচ।


You might also like!