
আমেদাবাদ, ৭ মে : আজ আমেদাবাদে সুপার সানডে-তে মুখোমুখি হচ্ছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও ক্রনাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস। চোটের জন্য আইপিএল থেকে রাহুল ছিটকে যাওয়ার জন্য লখনউকে নেতৃত্বে দেবেন ক্রুনাল পান্ডিয়া। এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। জেনে নিন কারা কারা রেকডের মুখে দাঁড়িয়ে।
১) হার্দিক পান্ডিয়া :টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেট পূর্ণ হওয়া থেকে ২টি উইকেট দূরে রয়েছেন।
২) মহম্মদ সামি:আজ টি-২০ কেরিয়ারের ১৫০তম ম্যাচে নামতে চলেছেন গুজরাট টাইটান্সের মহম্মদ সামি।
৩) বিজয় শঙ্কর:আইপিএলে ১ হাজার রান পূর্ণ হওয়া থেকে ৬৪ রান দূরে রয়েছেন গুজরাট টাইটান্সের বিজয় শঙ্কর। সেই সঙ্গে টি-২০ ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ হওয়া থেকে ৬২ রান দূরে রয়েছেন তিনি।
৪) রশিদ খান:টি-২০ ক্রিকেটে ৫৫০ টি উইকেটের রেকর্ড করা থেকে থেকে ৪ উইকেট দূরে রয়েছেন স্পিনার রশিদ খান।
৫) আলজারি জোসেফ : টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ হওয়া থেকে ১ উইকেট দূরে রয়েছেন আলজারি জোসেফ।
৬) মার্কাস স্টইনিস:টি-২০ ক্রিকেটে ২০০টি ছক্কার রেকর্ড পূর্ণ করার জন্য মার্কাস স্টইনিসের দরকার আর ৫টি উইকেট।
৭) মন ভোরা:টি-২০ ক্রিকেটে ৩০০টি চারের মাইলস্টোন স্পর্শ করতে হলে মনন ভোরাকে মারতে হবে আর ৭টি চার।
৮) রবি বিষ্ণোই :টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে হলে রবি বিষ্ণোইকে নিতে হবে আর ৩টি উইকেট।
৯) মহসিন খান:টি-২০ ক্রিকেটে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য মহসিন খানের প্রয়োজন আর ৩টি উইকেট।
১০) দীপক হুডা:টি-২০ ক্রিকেটে ৩ হাজার রান পূরণ করার জন্য আর ২৫ রান দূরে রয়েছেন দীপক হুডা।
