Game

2 years ago

ICCWC 2023 : আজ ডু অর ডাই ম্যাচ, পাকিস্তান-অস্ট্রেলিয়া মুখোমুখি

ICCWC 2023 Aus vs Pak (File Picture)
ICCWC 2023 Aus vs Pak (File Picture)

 

বেঙ্গালুরু, ২০ অক্টোবর : বিশ্বকাপের গ্রুপ পর্বেই ম্যাচগুলো জমে উঠেছে । ছোট দলগুলো লড়াই করে ম্যাচ জিতছে। অর্থাৎ অঘটন ঘটছে লীগ পর্বের ম্যাচগুলোতে। এর ফলে একটা করে ম্যাচ হয়ে যাচ্ছে আর তৈরি হচ্ছে নতুন সমীকরন। আজ বেঙ্গালুরুর এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এই দুটি দলই এবারের বিশ্বকাপে খুবই বিপর্যস্ত।

এখনও পর্যন্ত ৩ ম্যাচে অংশ নিয়েছে দুটি দলই। এই ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাবর আজমের পাকিস্তান। অন্যদিকে ৩ ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।আজকের ম্যাচে অজিদের কাছে সুযোগ থাকছে ঘুরে দাঁড়ানোর। লীগ টেবিলে অস্ট্রেলিয়া আছে ষষ্ঠ স্থানে।

আর আগের ম্যাচে ভারতের কাছে লজ্জার হার হজম করে উঠতে পারেনি পাকিস্তান। আজ অস্ট্রেলিয়াকে হারাতে পারলে হয়তো একটু স্বস্তি ফিরবে পাকিস্তান শিবিরে। সেই সঙ্গেই পয়েন্ট টেবিলে ভারতের সঙ্গে ব্যবধানটাও কিছুটা কমবে। মুখোমুখি ১০৭ ওয়ানডেতে ৩৪ জয় পাকিস্তানের আর অস্ট্রেলিয়ার জয় ৬৯ ম্যাচে। বিশ্বকাপেও ইয়েলো জার্সির আধিপত্য। ১০ দেখায় ৬টি জয় অজিদের, পাকিস্তান জিতেছে ৪বার। ৫০ ওভারের বিশ্বকাপে ২০১১ সালের পর আর অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি পাকিস্তান। সুতরাং আজ অস্ট্রেলিয়া-পাকিস্তানের কাছে ডু অর ডাই ম্যাচ। অর্থাৎ টুর্নামেন্টে আজ টিকে থাকার লড়াই দুই দলের কাছেই।

You might also like!