
কলকাতা, ৫ ডিসেম্বর: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হতে বাকি এখনও কয়েকমাস। বোর্ড সূত্রে খবর, মার্চের শেষ বা এপ্রিলের প্রথমে শুরু হতে পারে আইপিএল। কিন্তু এখন সকলের আগ্রহ ১৯ ডিসেম্বরের ‘মিনি’ নিলাম। এবার মধ্যপ্রাচ্যের দুবাইতে বসতে চলেছে আসর। নিলামে ফ্র্যাঞ্চাইজি গুলি দল গোছাতে ব্যস্ত থাকবে। নিলামে অংশ নেওয়ার আগে সব দলই জমা করেছে নিজেদের রিলিজ-রিটেনশন তালিকা।
গত বার নিলামে বিশেষ সুবিধা করতে পারে নি কলকাতা নাইট রাইডার্স। এর ফলে গতবার দলগঠনে ভারসাম্যের অভাব চোখে পড়েছে। এর ফলে দলেরপারফর্ম্যান্স খারাপ হয়েছে। সপ্তম স্থানে লীগ শেষ করতে হয়েছে। এবার আর ভুলত্রুটি রাখতে চান না মালিক শাহরুখ খান। আটঘাট বেঁধেই নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স। এবার বেশ কয়েকজন নামী খেলোয়াড়কে ছেড়ে দেওয়ায় পুষ্ট হয়েছে কেকেআরের ‘অকশন পার্স।’ এবার ট্রফিজয়ের জন্য এই তিন ক্রিকেটারকে নিশানা করছে।
প্যাট কামিন্স:
আগামী আইপিএলে শক্তিশালী দল গড়তে গেলে ফাস্ট বোলারের দিকে নজর দিতে হবে কলকাতার।
গতবারের বোলিং ইউনিট থেকে ছেঁটে ফেলেছেন লকি ফার্গুসন, টিম সাউদী, উমেশ যাদব, শার্দুল ঠাকুরের মত ক্রিকেটারকে। ১৯ ডিসেম্বরের নিলামে তাদের লক্ষ্য অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স।
এর আগেও নাইট রাইডার্স জার্সিতে খেলেছেন কামিন্স। ২০২০ মরসুমে তাঁর জন্য ১৫.৫০ কোটি টাকা খরচ করেছিল কলকাতা। ২০২২-এর মেগা নিলামেও কামিন্সের জন্য ৭ কোটি ২৫ লক্ষ খরচ করেছিল নাইট শিবির।
ফিল সল্ট:
এবার কলকাতা তাদের স্কোয়াডে নিতে পারে ইংল্যান্ডের ক্রিকেটার ফিল সল্ট’কে। ধুন্ধুমার ব্যাটার সল্ট। গত মরসুমে দিল্লী ক্যাপিটালস জার্সিতে খেলে নজর কেড়েছিলেন। সল্ট যোগদান করলে জেসন রয় ও রহমানুল্লাহ গুরবাজের সাথে একজন ওপেনিং বিকল্প’ও যুক্ত হবে স্কোয়াডে।
আজমাতুল্লাহ ওমরজাই:
‘মিনি’ নিলামে কলকাতা নাইট রাইডার্স এর পছন্দ আফগানিস্তানের ক্রিকেটার আজমাতুল্লাহ ওমরজাই’কে।এবার বিশ্বকাপের আসরে দারুন খেলেছেন ওমরজাই। তাছাড়া ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অনবদ্য পারফর্ম করেছেন বিশ্বকাপে।বিশ্বকাপে ৮ ইনিংস খেলে ৭০.৬০ গড়ে তিনি করেছেন ৩৫৭ রান। এর মধ্যে রয়েছে তিনটি অর্ধশতক’ও। বল হাতে তিনি নিয়েছেন ৭ টি উইকেট। আজমাতুল্লাহ ওমরজাইয়ের পারফর্ম্যান্স নজর কেড়ে নিয়েছে বিশেষজ্ঞদের।তাই নাইটদের লক্ষ্য তার ওপর।
