Game

2 years ago

Copa America:কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত, ফাইনাল মায়ামিতে

The venue of the Copa America is final, the final is in Miami
The venue of the Copa America is final, the final is in Miami

 

মায়ামি, ৫ ডিসেম্বর: আগামী বছর জুনে হবে কোপা আমেরিকা। প্রতিযোগিতা হবে যুক্তরাষ্ট্রের ১০ রাজ্যের ১৪টি ভেন্যুতে। টুর্নামেন্টের উদ্বোধন আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে। ১৪ জুলাই ফাইনাল হবে ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে। টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম ও এনআরজি স্টেডিয়াম হিউস্টন, আরিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম, নেভাদার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম হবে কোয়ার্টার ফাইনাল।

সেমিফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হল—অস্টিনের কিউ২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম, অরল্যান্ডোর এক্সপোলোরিয়া, ফ্লোরিডা ও ক্যানসাস সিটির চিলড্রেনস মারসি পার্ক। গ্রুপ পর্বের ম্যাচ হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। ফাইনাল ১৪ জুলাই।তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। সোমবার রাতে কনবেমল সভাপতি ও ফিফা সহসভাপতি আলেহান্দ্রো দমনিগেজ এই তথ্য দিয়েছেন।

You might also like!