Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

ICC T20 World Cup:প্রথমবার আইসিসি টুর্নামেন্টে নামছে মার্কিন দল, চমকের প্রতিশ্রুতি

US team
US team

 

কলকাতা: রবিবার থেকে শুরু হচ্ছে 2024-এর আইসিসি টি-20 বিশ্বকাপ ৷ প্রথম ম্যাচে সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি কানাডা ৷ প্রথমবার কোনও অ্যাসোসিয়েট দেশ আইসিসি টুর্নামেন্টের আয়োজন করেছে ৷ তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলা প্লেয়ারদের অধিকাংশই প্রবাসী ৷ সেখানেও সংখ্যাগরিষ্ঠতা ভারতীয় প্রবাসীদের ৷ রয়েছেন নিউজিল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ান-ডে ও টি-20 খেলা বাঁ-হাতি অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন ৷ এই ম্যাচে চমকের আশ্বাস দিয়েছে মার্কিন দল ৷

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে প্রমাণ করেছে যে, তাদের মোটেই হেলাফেলা করা যাবে না ৷ বাংলাদেশের পূর্ণ শক্তির দলকে 2-1 টি-20 আন্তর্জাতিকে হারিয়েছে তারা ৷ এমনকি প্রতিবেশী কানাডাকে 4-0 সিরিজ হারিয়েছে ৷ ফলে আগামিকালের ম্যাচে ফেভারিট দল হিসেবে মাঠে নামবে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ 2015 বিশ্বকাপের রানার-আপ নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেন সদস্য কোরি অ্যান্ডারসনের উপর অবশ্য অনেকটা নির্ভর করছে এই দল ৷ উইকেট-কিপার ব্যাটার মোনানক প্যাটেল আমেরিকার অধিনায়ক ৷

মোনানক 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে, ভারতে গুজরাতের হয়ে বয়স-ভিত্তিক লিগে খেলেছেন ৷ 2018 সালে টি-20 বিশ্বকাপ কোয়ালিফায়ারে আমেরিকার হয়ে সর্বাধিক 208 রান করেছিলেন ছয় ইনিংসে ৷ 2019 সালে টি-20 আন্তর্জাতিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক করেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৷ এই দলে আরও বেশি কিছু পরিচিত নাম রয়েছে ৷ যারা কোনও সময় ভারতীয় ক্রিকেটে আইপিএল-এর মাধ্যমে নিজেদের নাম তৈরি করেছিলেন ৷ তাঁদের মধ্যে অন্যতম হরমিত সিং ৷ তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ৷

দিল্লির প্রাক্তন ক্রিকেটার তথা আরসিবি-তে খেলা মিলিন্দ কুমার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলেন এবং এই টি-20 বিশ্বকাপে আমেরিকার অন্যতম ভরসা ৷ পাশাপাশি, সৌরভ নেত্রাভালকার, অ্যারন জোন্স এবং ওপেনার স্টিভেন টেলর মার্কিন দলের ভরসা ৷ উল্লেখ্য, কানাডার প্রাক্তন ক্রিকেটার নীতীশ কুমার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলেন ৷ তিনি 2012 থেকে 2019 সাল পর্যন্ত কানাডার হয়ে খেলেন ৷ পরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে শুরু করেন এবং সেখানকার জাতীয় দলে যোগ দেন ৷

You might also like!