
রিয়াদ, ১ জানুয়ারি: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটা জিতেছিল আরব আমিরাত। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরল স্বাগতিক আরব আমিরাত। রবিবার রাতে রোমাঞ্চকর এক ম্যাচে আফগানিস্তানকে ১১ রানে হারাল সংযুক্ত আরব আমিরাত। এর ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। ২০ ওভার খেলে ৭ উইকেটে ১৬৬ রান করে স্বাগতিকরা।আরব আমিরাতের হয়ে ৫৩ রান করেন অধিনায়ক ওয়াসিম। আর ওপেনার লাকরা ৬৩ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই এবং কোয়াইস আহমেদ। মোহাম্মদ নবী এবং ফজলহক ফারুকী নেন একটি করে উইকেট।
জবাব দিতে নেমে শেষ পর্যন্ত এক বল হাতে থাকতেই ১৫৫ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন নবী,তিনি ২৭ বলে ৪৭ করেন। আর হযরতুল্লাহ জাজাই ২৭ বলে ৩৬ এবং গুরবাজ করেন ১৭ বলে ২১ রান।আরব আমিরাতের হয়ে ৪টি করে উইকেট নেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ এবং আলি নাসের।আগামীকাল মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি।
