
রাজকোট : আর কয়েকদিন বাদেই বিশ্বকাপ। সেই দিকে লক্ষ্য রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের শেষ ম্যাচে শুভমান গিল ও শার্দূল ঠাকুরকে বিশ্রাম দেওয়া হল।
আগামী ২৭ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ভারত তিন ম্যাচের সিরিজ এগিয়ে রয়েছে ২-০ ব্যবধানে। এমন একটা ম্যাচে ফিরছেন বিরাট কোহলি-কুলদীপ যাদব। তাই শুভমান ও শার্দূলকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। অজিদের বিরুদ্ধে আগামী ৮ অক্টোবর কাপ যুদ্ধের অভিযান শুরু করার আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য গুয়াহাটিতে যোগ দেবেন শুভমানরা।
