Breaking News
 
Nepal Flash Floods: নেপালের বন্যায় আটকে পড়া মহারাষ্ট্রের ১০০ তীর্থযাত্রীকে উদ্ধার করল বিহার সরকার, ট্রেনে রওনা Nepal Floods: নেপালে সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে দল পাঠাল ভারত, পৌঁছল ১০ টন ত্রাণ সামগ্রী Bhotekoshi flood: ভোটেকোশী-ত্রিশূলীর বন্যায় প্রায় ৫ হাজার মানুষ যোগাযোগহীন হওয়ার আশঙ্কা Vande Mataram : যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’! ‘টুকরে টুকরে গ্যাং’-কে সপাট জবাব শুভেন্দুর Trinamool Billboard row: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডে আদালতের দ্বারস্থ তৃণমূল! অন্তর্বর্তী নির্দেশে নারাজ হাই কোর্ট TMCP Foundation Day : ‘হাইভোল্টেজ ভাইরাস বিজেপি’! টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ মমতার

 

Game

2 years ago

Mohun Bagan Super Giant:নতুন কোচের খোঁজ সবুজ-মেরুনের, আসতে পারেন হাবাস!

Mohun Bagan Super Giant
Mohun Bagan Super Giant

 

কলকাতা, ৩০ নভেম্বর : সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, এ কথা এখন এইভাবে বলতে হচ্ছে, সত্য সেলুকাস কি বিচিত্র এই মোহনবাগান! যে কোচ গতবারের মতো এবারের এই ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে রেখে মোহনবাগানকে দারুন সাফল্য এনে দিয়েছেন সেই ফার্নান্দকেই সরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। ফার্নান্দর পারফরম্যান্সটা দেখুন, ইমামি ইস্টবেঙ্গল দলকে ডুরান্ড কাপের ফাইনালে পরাজিত করে সবুজ-মেরুনের ডুরান্ড জয়। গত বছর মরসুমের শুরুতে আইএসএল জয় করার পর সকলেই ভেসেছে খুশির জোয়ারে।

এবার তো ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট ভালো জায়গায় দল। একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বাগান ব্রিগেড। তবে পরবর্তীতে এএফসি কাপে শুরু থেকেই একের পর এক ম্যাচ খেলার জন্য দলের ফুটবলাররা চোটে বিপর্যস্ত হওয়ার ফলে যার প্রভাব আসতে থাকে দলের পারফরম্যান্সে।এএফসি কাপের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে দেশের শক্তিশালী ক্লাব ওডিশা এফসিকে হারিয়ে ভালো সূচনা করলেও তা বেশিদিন ধরে রাখা সম্ভব হয়নি। তার কারণ ওই চোট আঘাত। মালদ্বীপের শক্তিশালী ফুটবল দল মাজিয়া এফসিকে পরাজিত করার পর বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের কাছে হোঁচট খেতে হয় মেরিনার্সদের। অর্থাৎ পরাজিত হতে হয় মোহনবাগান সুপারজায়ান্টসকে। যা দেখে হতাশ হতে হয় সকলকে। এর ওপর টুর্নামেন্টের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে ঘরের মাঠে বিরাট বড় ব্যবধানে তাদের পরাজিত হতে হয়। এরফলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে মেরিনার্সদের।

আর এই পরিস্থিতিতে কোচকে দায়ী করে নয়া মরশুমের জন্য নাকি নতুন কোচের সন্ধান শুরু করে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট। তাহলে কি এবার বাদ পড়তে চলেছেন বাগানের স্প্যানিশ কোচ? তবে সে নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও আগামী মরসুমে বাগান ব্রিগেডে অনেকটাই অনিশ্চিত এই স্প্যানিশ কোচ। শোনা যাচ্ছে তাকে সরিয়ে দলের ট্যাকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাসকে দেওয়া হতে পারে নতুন কোচের দায়িত্ব! একজন সফল কোচকে সরে যেতে হচ্ছে শুধু মাত্র এএফসি কাপে ব্যর্থতার জন্যই। আর এই ব্যাপারটাই সবচেয়ে বিস্ময়ের!


You might also like!