Game

2 years ago

India-Pak Match Openning: আধ ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠান হবে ভারত-পাকিস্তান ম্যাচের আগে

The half-hour opening ceremony will be held before the India-Pakistan match
The half-hour opening ceremony will be held before the India-Pakistan match

 

আহমেদাবাদ, ১২ অক্টোবর: স্বাগতিক ভারতের পরবর্তী ম্যাচ পাকিস্তানের সঙ্গে ১৪ অক্টোবর। শনিবারের এই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে রয়েছে দারুন উন্মাদনা। মাঠে ও মাঠের বাইরের নানা কারণে আলোচনায় এই মহারণ। এবার বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তার জন্য সমালোচনা হয়েছে বিসিসিআইয়ের। তবে কি হয়েছে ম্যাচের আগে হবে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান।

ছোট্ট এই উদ্বোধনী অনুষ্ঠানে রজনীকান্ত, অমিতাভ বচ্চন এবং শচিন টেন্ডুলকার উপস্থিত থাকবেন। সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। অনুষ্ঠানটি হতে পারে আধ ঘন্টার। এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল পাকিস্তানি সমর্থক, সাংবাদিকদের ভিসা জটিলতা। অবশেষে সেই জটিলতা কেটে গেছে। ৬০ পাকিস্তানি সাংবাদিককে ভিসা দিতে যাচ্ছে ভারত।তাছাড়া ম্যাচের আগে পাকিস্তানি সমর্থকরাও ভিসা পাবেন বলে মনে করা হচ্ছে।


You might also like!