Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

English Premier League:কোচ ছাঁটাইয়ের হিড়িক পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে

The English Premier League is on the verge of layoffs
The English Premier League is on the verge of layoffs

 

ইংল্যান্ড, ৭ এপ্রিল : চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ ছাঁটাইয়ের হিড়িক লেগেছে। ২০২২-২৩ মৌসুমে ১০টি ক্লাব ১২টি কোচ ছাঁটাই করেছে। এক নজরে দেখে নেওয়া যাক, ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে কোন ক্লাবের কোচরা ছাঁটাই হয়েছেন। এবারের ছাঁটাইয়ের তালিকায় সর্বপ্রথম ছিলেন বোর্নমাউথ কোচ স্কট পারকার। মৌসুম শুরুর তৃতীয় মাসেই ক্লাবের বাজে পারফরমেন্সের কারণে পারকারকে ছাঁটাই করে বোর্নমাউথ। এরপরই চলে আসে চেলসির কোচ টমাস টুখেলের নাম। গত সেপ্টেম্বরে হঠাৎ এই জার্মান কোচকে বরখাস্ত করে সবাইকে অবাক করে দেন চেলসির নতুন মালিক টড বোয়েলি।

চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও সাউদাম্পটনই একমাত্র ক্লাব যারা দুটি কোচ বরখাস্ত করেছে। আর বাকি ৮ ক্লাব ছাঁটাই করেছে আট কোচকে। ১২ কোচ ছাঁটাইয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ একটি রেকর্ডও গড়ে ফেলেছে। এর আগে এত কোচ এক মৌসুমে কখনও ছাঁটাই হয়নি। এরপর একে একে উলভস, এভারটন, লিডস, অ্যাস্টন ভিলার কোচেরা ছাঁটাই হন। তবে একই দিকে লেস্টার কোচ ব্রেন্ডন রজার্স ও চেলসি কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করে নতুন রেকর্ডে পা রাখে প্রিমিয়ার লিগ। এর আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে সর্বোচ্চ ১০ জন কোচ বরখাস্ত হয়েছিল তিনটি মৌসুমে। সবগুলোই ছিল গেল এক দশকের মধ্যে ২০১৩–১৪, ২০১৭–১৮ ও ২০২১–২২। শুধু যে এই ১২ কোচ ছাঁটাই করেই শেষ হয়ে যাবে কোচ ছাঁটাইয়ের কার্যক্রম এমনটা নয়। এখনও কোচ ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড মোয়েস, নটিংহ্যাম কোচ কুপাররাও। এখন দেখার বিষয়, কবে নাগাদ এই কোচগুলো ছাঁটাই হয়।


You might also like!