Game

2 years ago

ODI World Cup 2023 : বিপাকে টিম অস্ট্রেলিয়া, বিশ্বকাপের মাঝেই দেশে ফিরলেন মিচেল মার্শ

Mitchell Marsh
Mitchell Marsh

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিপাকে অস্ট্রেলিয়া শিবির। বিশ্বকাপ চলাকালীনই দেশে ফিরে গেলেন দলের অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh)। ঠিক কেন দলকে ছেড়ে তিনি দেশে ফিরলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল চোট পাওয়ার কারণে এই ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। এর মধ্যেই আবার মার্শের দেশে ফেরার কারণে বেশ চাপে রয়েছে দল।

জানা গিয়েছে বুধবার ভারত ছেড়ে দেশে ফিরে গিয়েছেন মার্শ। দলের তরফে জানানো হয়েছে, একটি গুরুত্বপূর্ণ কাজে দেশে ফিরতে হয়েছে মার্শকে। কবে আবার তিনি বিশ্বকাপের দলে যোগ দেবেন তা এখনও জানা যায়নি।


You might also like!