Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপ: লজ্জার রেকর্ড পাকিস্তানের, ছাড়িয়ে গেল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে

Pakistan's record of shame, Bangladesh overtakes West Indies
Pakistan's record of shame, Bangladesh overtakes West Indies

 

নিউইয়র্ক, ১০ জুন : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে লজ্জার রেকর্ডে শীর্ষে পৌঁছে গেল পাকিস্তান।লক্ষ্যটা ছিল মাত্র ১২০ রান। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সেটাও করতে পারল না পাকিস্তান। জাসপ্রিত বুমরাহর তোপে ভারতের কাছে পাকিস্তান শেষ মাত্র ১১৩ রানে। ফলে ৬ রানে হার হয়েছে পাকিস্তানের। আর এতেই লজ্জার এক রেকর্ডে নাম লেখাল পাকিস্তান।আর এই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি হারের রেকর্ডটা লেখা হল পাকিস্তানের নামের পাশে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৭ বার হারল পাকিস্তান। ২০০৭ সাল থেকে দু'দল এ পর্যন্ত ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে, পাকিস্তান জিতেছে মাত্র ১টি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের হার রয়েছে ৬টি করে।


You might also like!