Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

T20 World Cup 2024 : টি- টোয়েন্টি বিশ্বকাপ ভারতের কাছে কঠিন লড়াই, প্রস্তুতি ম্যাচের পর জানিয়ে দিলেন কোচ

Rahul Dravid
Rahul Dravid

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিউ ইয়র্কের মাটিতে বেশ কঠিন হতে চলেছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পরেই এই কথা জানিয়ে দিলেন কোচ রাহুল দ্রাবিড়।

কী বলেছেন রাহুল দ্রাবিড়?

বোর্ডের একটি ভিডিয়োতে দ্রাবিড় বলেছেন, 'মাঠটা এখনও নরম রয়েছে। এই মাঠে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে হবে। কিন্তু খেলোয়াড়দের হ্যামস্ট্রিং এবং কাফ মাসেলে চাপ পড়তে পারে। খেলোয়াড়রা যাতে নিজেদের খেয়াল রাখতে পারে, সেটাও দেখতে হবে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন রোহিতরা। প্রতিপক্ষ বাংলাদেশ। টাইগারদের রীতিমতো হেলায় হারিয়েছে মেন ইন ব্লুরা। আর এই প্রস্তুত্তি ম্যাচের পরেই পিচ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় দল।


You might also like!