
কলকাতা : বড় ম্যাচের ২৪ ঘণ্টা কাটতে চলল। কিন্তু এখনও বড় ম্যাচের রেশ কাটেনি। রক্তাক্ত হয়েছেন বেশ কিছু সমর্থক। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ইস্টবেঙ্গলের কর্তারা। তারা এ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন।
এক সাংবাদিক সম্মেলন করে কর্তারা জানান, রবিবার ডার্বি শেষে স্টেডিয়ামের বাইরে আক্রান্ত হয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুর আহত।দেখানো হয়েছে বেশ কিছু ভিডিও ফুটেজও। আর এ ঘটনার জন্য মোহনবাগানের দিকে আঙুল তুলছেন লাল-হলুদ কর্তারা।
এসব খতিয়ে দেখার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চান লাল-হলুদ কর্তারা। ক্রীড়ামন্ত্রীকেও ঘটনাটি জানানো হবে।
