
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ম্যাচে ইংল্যান্ডকে বড় ব্যাবধানে পরাজিত করেছে নিউজিল্যান্ড। ২০১৯ এর বিশ্বকাপের বদলা নিয়েছেন তাঁরা। তবে এবার দ্বিতীয় ম্যাচে তাঁদের প্রতিপক্ষ নেদারল্যান্ড। নিউজিল্যান্ড দুর্বল দল হলেও একসময় নাস্তানাবুদ করেছিল পাক বাহিনীকে।
এবার বিশ্বকাপের জন্য নিউ জিল্যান্ড অধিনায়ক ঘোষণা করেছেন কেন উইলিয়ামসনকে। কিন্তু পুরো চোট না সারায় তিনি খেলতে পারেননি প্রথম ম্যাচে। তাঁর বদলে নেতৃত্ব দিয়েছেন টম লাথাম। একদিকে দল খেলছে আর অন্যদিকে তিনি চোট সারানোর কাজ চালাচ্ছেন। প্রথম ম্যাচে বাইরে থাকার পর এবার দ্বিতীয় ম্যাচেও তিনি সম্ভবত খেলতে পারবেন না বলে খবর। খবর, এখনও ফিট নন উইলিয়ামসন। ফলে তিনি নেদারল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না। একদিকে উইলিয়ামসনকে না পাওয়ার ধাক্কা থাকলেও অন্যদিকে খুশি রয়েছে। কারণ দ্বিতীয় ম্যাচে দলে সঙ্গে যোগ দেবেন টিম সাউদি ও লকি ফার্গুসন। প্রথম ম্য়াচে এই দু'জন খেলতে পারেননি চোটের জন্য।
