Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Sri Lanka ends World Cup with victory:জয় দিয়ে বিশ্বকাপ সমাপ্তি শ্রীলঙ্কার

Sri Lanka ends World Cup with victory
Sri Lanka ends World Cup with victory

 

কলকাতা, ১৭ জুন: বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ ছিল জয়হীন। শেষমেশ শ্রীলংকা জয়ের দেখা পেল। চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারাল ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। কিন্তু এ জয় শ্রীলংকার কাজে আসেনি। কারণ আগেই তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তারা।

সোমবার সেন্ট লুসিয়ায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ১১৮ রানে থামে নেদারল্যান্ডস। লঙ্কানদের পক্ষে ২৪ রানে ৩ উইকেট নেন নুয়ান তুশারা। ১২ রান খরচায় ২ উইকেট নেন মাতিশা পাথিরানা।

রান তাড়ায় নেমে ওপেনিং জুটিতে মাইকেল লেভিট ও ম্যাক্স ও’দাউদ মিলে ৪৫ রান যোগ করেন। আর ২৩ বলে ৩ ছক্কা ২ চারের মারে ৩১ রান করে লেভিট। আর অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ২৪ বলে ৩১ রানের ইনিংসটি শুধুমাত্র হারের ব্যবধানই কমিয়েছে।

You might also like!