Game

2 years ago

S Sreesanth : ফের বিতর্কে শ্রীসন্থ, আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো তার বিরুদ্ধে

S Sreesanth (File Picture)
S Sreesanth (File Picture)

 

দুরন্ত বার্তা  ডিজিটাল ডেস্কঃ ১০ বছর আগে ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এস শ্রীসন্থ। অভিযোগ প্রমাণ হতে নির্বাসিত করা হয় প্রাক্তন ক্রিকেটারকে। ফের ১০ বছর পর টাকা নয়ছয়ের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। শ্রীসন্থের নাম ব্যাবহার করে এক যুবকের থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।শ্রীসন্থসহ মোট তিনজনের বিরুদ্ধে কেরল থানায় মামলা দায়ের হয়েছে। সারেশ গোপালন নামে এক যুবকের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

কেরলেন সারেশ গোপালন নামে এক যুবক জানিয়েছেন, ২০১৯ সালের ২৫ এপ্রিলের আগে রাজীব কুমার ও বেঙ্কটেশ কিনি নামে দুই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। কর্ণাটকের কেল্লুর জেলায় একটি ক্রিকেট অ্যাকাডেমি খুলছেন বলে জানান তাঁরা। শুধু তাই নয়, এই অ্যাকাডেমির অংশীদার শ্রীসন্থও, এমনটাই দাবি করেন ওই দুই ব্যক্তি। এরপর গোপালনের কাছে প্রস্তাব আসে এই অ্যাকাডেমির অংশীদার হওয়ার। আর তাতে রাজি হয়ে ১৮ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে বসেন তিনি। মূলত শ্রীসন্থের নাম শুনেই আগ্রহ দেখিয়েছিলেন তিনি, এমনটাই দাবি তাঁর। সম্প্রতি গোপালন জানতে পেরেছেন এই সব প্রস্তাব আসলে মিথ্যে। কোনও রকম অ্যাকাডেমি তৈরিই হচ্ছে না। আর এরপরই পুলিশের দ্বারস্থ হয়েছেন এই যুবক। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা রুজু হয়েছে শ্রীসন্থসহ এই দুই ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শ্রীসন্থ।

You might also like!