Game

2 years ago

Spanish Super Cup Final 2024 : স্প্যানিশ সুপার কাপ ফাইনাল : রিয়ালের প্রতিশোধ নাকি বার্সার টানা দুই? জানা যাবে আজ রাতে

Barcelona's jubilation after Thursday's win  (Collected)
Barcelona's jubilation after Thursday's win (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : লড়াইটা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। বার্সা ও রিয়ালের মধ্যে। প্রতিশোধের ক্ষুধা? তাহলে তা পায় ভিন্ন মাত্রা। গতকাল সংবাদ সম্মেলনে এই প্রশ্ন উঠতেই কার্লো আনচেলত্তির উত্তর, ‘না, প্রতিশোধের কোনো ভাবনা নেই’! বার্সেলোনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদ কোচ বারবার বলেছেন, অন্য সব ম্যাচের মতোই এখানে জয়ের জন্য মরিয়া তার দল।

প্রসঙ্গত,  বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারাল তারা। রবিবার তারা চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফাইনালে খেলবে। সেই ম্যাচ হবে সৌদি আরবের রিয়াধের আল-আওয়াল স্টেডিয়ামে। ঘটনাচক্রে, সেটিই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের ঘরের মাঠ। রিয়াল আবার রোনাল্ডোরই প্রাক্তন ক্লাব। 

বার্সেলোনার হয়ে গোলদু’টি করেছেন রবার্ট লেয়নডস্কি এবং লেমিন ইয়ামাল। গত বছর স্পেনীয় সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। সে বার ফাইনালে রিয়ালকে হারিয়েছিল ৩-১ গোলে। এ বার রিয়ালের কাছে প্রতিশোধ নেওয়ার ম্যাচ। তারা বুধবার রাতে ৫-৩ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে।


গত বছর স্পেনের ঘরোয়া লিগ জেতার সুবাদে সুপার কাপের যোগ্যতা অর্জন করেছে বার্সেলোনা। ওসাসুনা যোগ্যতা অর্জন করেছিল কোপা দেল রে-র ফাইনালে ওঠায়। তবে এ বার বার্সেলোনার অবস্থা ভাল নয়। সাম্প্রতিককালে তাদের পারফরম্যান্স খুব একটা ভাল নয়। লিগে শীর্ষে থাকা রিয়ালের থেকে সাত পয়েন্টে পিছিয়ে তারা। 

বৃহস্পতিবারের ম্যাচে বার্সেলোনার দাপট ছিল বেশি। তবে কোনও দলই খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে অনেক বেশি আগ্রাসী দেখায় তাদের। ৫৯ মিনিটে নীচু শটে গোল করেন লেয়নডস্কি। ইলখাই গুন্ডোয়ান অ্যাসিস্ট করেন। ইনজুরি টাইমে দ্বিতীয় গোল ইয়ামালের। তাঁকে পাস দেন হোয়াও ফেলিক্স। 

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আজ রবিবার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নামবে স্পেনের দুই জায়ান্ট। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

You might also like!