Game

2 years ago

Sourav vs Virat : বিরাটের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন সৌরভ

Virat Kohli & Sourav Ganguly (File Picture)
Virat Kohli & Sourav Ganguly (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সময়টা ছিল ২০২১, যখন বিরাট কোহলির থেকে সাদা বলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। সেই ঘটনার ২ বছর অতিক্রান্ত। ফের একবার বিষয়টি নিয়ে শুরু হল জলঘোলা। একাংশ বিরাট অনুরাগীরা এই ঘটনার জন্য সৌরভকে দায়ী করেন। 

তবে এবার এই জল্পনায় জল ঢাললেন খোদ বাংলার মহারাজ। তিনিই জানিয়ে দেন যে কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর পিছনে তাঁর কোনও হাতই নেই। সৌরভের এহেন মন্তব্যের পর কোহলি সমর্থকেরা কিছুটা হলেও কনফিউজ হয়ে গিয়েছেন। ভাবতে শুরু করেছেন, তাহলে কোহলিকে অধিনায়কের পদ থেকে সরিয়েছিলেন কে? সৌরভ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে বিরাটকে কেন অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল।

সম্প্রতি দাদাগিরির মঞ্চে সৌরভ জানান বিরাট কোহলির অধিনায়কত্ব তিনি কেড়ে নেননি। আসলে কোহলি নিজেই টি-২০ ক্রিকেটে আর ক্যাপ্টেন্সি করতে চাইছিলেন না। কারণ টি-২০ ক্রিকেটের ক্যাপ্টেন্সিতে বিরাটের আর কোনও আগ্রহই ছিল না। সৌরভের কথায়, 'আর সেকারণেই আমি কোহলিকে পরামর্শ দিয়েছিলাম যে তুমি যদি টি-২০ ক্রিকেটে ক্যাপ্টেন্সি করতে আর না চাও, তাহলে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বই ছেড়ে দাও। এরপর বিরাট নিজেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়।'

প্রসঙ্গক্রমে, টি-২০ এবং ওয়ানডে ক্যাপ্টেন্সি হাতছাড়া হওয়ার পর বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দেন। তারপর থেকে বিরাট একজন ব্যাটার হিসেবেই ভারতীয় ক্রিকেট দলে খেলছেন। সৌরভ নিজেও যে এই বিতর্কের আগুন প্রশমিত করতে চান, সেই ব্যাপারে কোনও সন্দেহই নেই। বিরাট সমর্থকদের হৃদয়েও তিনি ফের জায়গা করে নিতে চান।

You might also like!