Game

2 years ago

Cricket World: আগামীকাল শ্যেন ওয়ার্ন স্মরণ ক্রিকেট বিশ্বের

Shane Warne is remembered by the cricket world tomorrow
Shane Warne is remembered by the cricket world tomorrow

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর: ১৩ সেপ্টেম্বর প্রয়াত কিংবদন্তি শ্যেন ওয়ার্নের জন্মদিন। তিনি প্রয়াত হয়েছেন দেড় বছর আগে ২০২২এর ৪ মার্চ। সেদিন সকলকে হতবাক করে দিয়েছিল শ্যেন ওয়ার্নের মৃত্যু সংবাদ। গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। আগামীকাল তার জন্মদিনে তাকে স্মরণ করে ফের একবার চমকে উঠবে গোটা বিশ্ব।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক শ্যেন ওয়ার্ন বিশ্ব ক্রিকেটের সর্বকালীন সেরা বোলারদের মধ্যে অন্যতম ৷ আগামীকাল ১৩ সেপ্টেম্বর ওয়ার্নের মৃত্যুর পর দ্বিতীয় জন্মবার্ষিকী ৷ ৫৪ বছরের জন্মদিন হবে ওয়ার্নের৷ টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম ৬০০ উইকেটের মালিক হয়েছিলেন। গত বছরের ৪ মার্চ তাইল্যান্ডের কো সুমাই দ্বীপে ছুটি কাটানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ তার ৫৪তম জন্মদিনে শুভেচ্ছা, আমাদের হৃদয়ে শ্যেন আজীবন বেঁচে থাকবে।

একজন নেটিজেন তার জন্মদিনে প্রাক্কালে লিখেছেন , "এখনো মনে হয় শ্যেন বেঁচে আছেন। আমি ওঁর আওয়াজ, লেগস্পিন, দৃষ্টি, আধিপত্য কখনও ভুলতে পারব না, তোমাকে আজীবন ভালবাসব ওয়ার্ন’।


You might also like!