Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Shakib -Al-Hassan : বিশ্বকাপে আর নেই শাকিব, দেশে ফিরে যাচ্ছেন অধিনায়ক

Shakib-Al -Hassan (File Picture)
Shakib-Al -Hassan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপে আর খেলবেন না শাকিব আল হাসান। বাংলাদেশের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে নেই শাকিব। মঙ্গলবারই দেশে ফিরে যাচ্ছেন অধিনায়ক। তাঁর চোট লেগেছে বলে জানা গিয়েছে। সেই কারণে শেষ ম্যাচে খেলবেন না শাকিব। বাংলাদেশ যদিও আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। তাই এই ম্যাচের খুব একটা গুরুত্ব নেই দলের কাছে। 

বাংলাদেশ দলের ফিজিয়ো বেজেদুল ইসলাম খান জানিয়েছেন শাকিবের চোট, সে কারনে তাকে ফিরে যেতে হচ্ছে দেশে। তিনি বলেন, “ব্যাট করার সময় শাকিবের আঙুলে বল লেগেছিল। ও সেটা নিয়েই ব্যাট করে। আঙুলে টেপ লাগিয়ে খেলছিল শাকিব। ব্যথা কমানোর ওষুধও খেয়েছিল। দিল্লিতে এক্স রে করানো হয় ওর। তাতে দেখা যায় যে শাকিবের আঙুলের হাড়ে চিড় ধরেছে। সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। মঙ্গলবারই দেশে ফিরে যাবে শাকিব। সেখানে রিহ্যাব হবে ওর।”

শাকিব শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ বলে ৮২ রান করেন। ১২টি চার এবং দু'টি ছক্কা মারেন তিনি। তাঁর ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নেয় বাংলাদেশ। শাকিব যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন বাংলাদেশ ৫৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। শাকিব ব্যাট, বলে পারফরম করে দলকে জেতান। ম্যাচের সেরাও হন তিনি।

কিছু দিন আগে দেশে ফিরে গিয়েছিলেন শাকিব। সে বার নিজের ব্যক্তিগত কোচের কাছে গিয়ে অনুশীলন করেছিলেন শাকিব। এ বার আবার দেশে ফিরছেন তিনি। তবে আর ফিরবেন না। কারণ বিশ্বকাপে বাংলাদেশের একটা ম্যাচ বাকি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১ নভেম্বর খেলে দেশে ফিরবে তারা। 

You might also like!