Game

2 years ago

Neymar : গুরুতর চোট, নেইমারকে কি ভারতে খেলতে আসবেন?

Neymar (File Picture)
Neymar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চোট আর নেইমার যেন অভিন্ন আত্মা!সম্প্রতি ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন নেইমার। ম্যাচের মাঝেই স্ট্রেচারে চেপে কাঁদতে কাঁদতে তাঁর বেরিয়ে যাওয়ার দৃশ্য দেখেছেন ফুটবলপ্রেমীরা। এ বার আরও বড় দুঃসংবাদ পাওয়া গেল। নেইমার অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন। তাঁর অস্ত্রোপচার করতে হবে। ফলে ভারতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আসার সম্ভাবনা প্রায় নেই। দলের সঙ্গে আসার সম্ভাবনাও কম।

উল্লেখ্য, স্যান্টোস বা বার্সেলোনায় খেলার সময় বিরাট বড় চোট পাননি। কিন্তু প্যারিস সঁ জরমঁয় থাকাকালীন বহু বার চোট পেয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ মিস্ করেছেন। এই বছরের মাঝামাঝি তিনি যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। সেখানে কিছু ম্যাচ খেলতে না খেলতেও বড় চোট পেলেন। ফলে আগামী কয়েক মাসও তাঁর খেলা হবে না। নেমারের গুরুতর চোটের খবর জানিয়েছে আল হিলালই।

আগামী ৬ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের সঙ্গে খেলা রয়েছে মুম্বই সিটি এফসি-র। সেই ম্যাচের অনেক টিকিট বিক্রি হয়েছে। ভারতের সমর্থকেরা নেইমারকে সামনে থেকে দেখার জন্যে উৎসুক ছিলেন।কিন্তু নেইমারকে দেখার স্বপ্ন আপাতত অপূর্ণই থাকছে। কারণ এত দ্রুত তাঁর সুস্থ হওয়ার কোনও সম্ভাবনাই নেই।

চোট পাওয়ার পর নেইমার সমাজমাধ্যমে লিখেছেন, "খুব দুঃখের, সবচেয়ে খারাপ মুহূর্ত। তবে জানি আমি শক্তিশালী। এ বার আমার বন্ধুদের আরও বেশি পাশে দরকার আমার। চোট এবং অস্ত্রোপচারের সময়টা মোটেই সহজ নয়। আবার চারটে মাস বাইরে বসে কাটাতে হবে এটা ভাবলেই খারাপ লাগছে। এই বিশ্বাসটাও রয়েছে যে শক্তিশালী হয়ে ফিরতে পারব।" 

You might also like!