Game

2 years ago

S Sreesanth- Gautam Gambhir: গম্ভীরকে তোপ শ্রীসন্থের! বললেন গম্ভীর সবার সঙ্গেই লড়াই করেন

S Sreesanth- Gautam Gambhir
S Sreesanth- Gautam Gambhir

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত মুখ হলেন শান্তাকুমারন শ্রীসন্থ। এবার নয়া বিতর্কে জড়ালেন তিনি। সরাসরি কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে  একের পর এক বিস্ফোরক অভিযোগে বিদ্ধ করলেন শ্রীসন্থ। তাঁর কটাক্ষ ‘মিস্টার ফাইটার’ গম্ভীর সবার সঙ্গেই লড়াই করেন। এমনকী, সিনিয়রদেরও সম্মান করেন না।

শ্রীসন্থের সঙ্গে গম্ভীরের বিবাদের সূত্রপাত লেজেন্ডস ক্রিকেট লিগ থেকে। অবসর নেওয়া ক্রিকেটারদের ওই লিগে বুধবার শ্রীসন্থের দল গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয়েছিল গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস। ওই ম্যাচেই গম্ভীরকে পর পর ছক্কা এবং বাউন্ডারি মারেন। তারপর মাঠের মধ্যেই দুই তারকার মধ্যে উত্তপ্ত দৃষ্টি বিনিময় হয়। বিবাদের শুরু সেখান থেকেই।


You might also like!