Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Shubman Gill:শুভমানকে সুন্দরী নারী থেকে দূরে থাকার পরামর্শ শেহবাগের

Sehwag advises Shubman to stay away from beautiful women
Sehwag advises Shubman to stay away from beautiful women

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার তুঙ্গে শুভগান গিল। ভারতীয় এই তরুণ ওপেনার লিগ টেবিলের শীর্ষ দল গুজরাট টাইটান্সের হয়ে ধারাবাহিক পারফর্ম করে সর্বোচ্চ রান করে শীষেই আছেন। 

রাত ৮টায় চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলবে গুজরাট টাইটান্স। এই ম্যাচেও নজর থাকবে শুভমান গিলের দিকে। কারণ সবশেষ দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। 

শুভমানকে পরামর্শ দিয়ে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ বলেছেন- ভালো ক্রিকেটার হলে সুন্দরী নারীদের প্রলোভন আসবেই। তার থেকে দূরে থাকা উচিত। 

সম্প্রতি শুভমানের সঙ্গে একটি বিজ্ঞাপনের ছবিতে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা শুনিয়েছেন সেহবাগ। বলেছেন, শুটিংয়ে তিনি শুভমানদের সঙ্গে কয়েক ঘণ্টা কাটালেও তারা একটিবারও ক্রিকেট নিয়ে কোনো কথা বলেনি। অথচ শেহবাগের উঠতি সময়ে সুনীল গাভাস্কারের সঙ্গে একটি ডিনার ডেট পাওয়ার জন্য কী আকুতিই না তিনি করেছিলেন। শুভমানরা সেদিন ব্যস্ত ছিলেন ফোনে বান্ধবীদের সঙ্গে কথোপকথনে।

শুভমান গিলের সঙ্গে প্রেমে মজেছেন শচীন টেন্ডুলকারের কন্যা এবং সাইফ আলি খানের কন্যা সারা। তবে কাকে বিয়ে করবেন তা কারো জানা নেই। শুভমানের দিদি সাহনীলও জানে না ভাই কোন পথে এগোবে। 



You might also like!