
হানঝাউ, ২৮সেপ্টেম্বর : বৃহস্পতিবার এশিয়ান গেমসের শুরুতেই ভারতের পদক প্রাপ্তি। আর সেই প্রথম পদক এল উসু থেকে। ভারতের উসু প্লেয়ার রোশিবিনা দেবী আজ ফাইনালে চিনের জিয়াওইয়ের বিরুদ্ধে নেমেছিলেন। কিন্তু তিনি হেরে গেলেন। জেতা হল না সোনার পদক। চিনা প্রতিপক্ষর কাছে ২-০ ব্যবধানে হেরে গেলেন। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল রোশিবিনা দেবীকে।
কিন্তু এশিয়ান গেমসে মহিলাদের ৬০ কেজি বিভাগে উসুতে সান্দায় গত বারের চ্যাম্পিয়ন চিনের উ জিয়াওই কার্যত দাঁড়াতেই দেননি রোশিবিনা দেবীকে। অল্প সময়ের মধ্যেই তাঁদের ফাইনাল বাউট শেষ হয়ে যায়। আক্রমণাত্মক শুরু করেন চিনা উসু প্লেয়ার। রোশিবিনা দেবী পাল্টা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। তাই ২টো রাউন্ডেই বাউটের ফয়সলা হয়ে যায়।
