Game

2 years ago

Ronaldo:প্যাডেল' নামে অপরিচিত এক খেলায় টাকা ঢালছেন রোনাল্ডো

Ronaldo is pouring money into an unknown sport called 'Paddle'
Ronaldo is pouring money into an unknown sport called 'Paddle'

 

লিসবন : ফুটবলকে তো অনেক কিছুই দিয়েছেন, তার বিনিময়েও পেয়েছেন অনেক কিছু। এবার ফুটবল জীবনের শেষ দিকে এসে অন্য খেলার দিকে মনোযোগী হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ‘প্যাডেল’ নামে অন্য এক খেলায় এই পর্তুগিজ তারকা অবদান রাখতে চলেছেন। সেটা অবশ্য নিজে প্যাডেল খেলে নয়। এ খেলায় টাকা বিনিয়োগ করবেন রোনালদো।

পর্তুগিজ প্যাডেল ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছেন এই ফুটবল তারকা। লিসবন শহর থেকে ১০ কিলোমিটার দূরে ওইরাস শহরে ‘সিটি অব প্যাডেল’ তৈরি করবেন রোনাল্ডো । এ প্রকল্পে বড়সড় পরিকল্পনা নিয়েই রোনাল্ডোর কোম্পানি ‘সিআর৭’ ঢালছে ৫০ লাখ ইউরো।

You might also like!