Game

2 years ago

Today 7th day of world cup: বিশ্বকাপে রোহিতদের দ্বিতীয় পরীক্ষা বুধবার, প্রতিপক্ষ আফগানিস্তান

Rohit's second Test in the World Cup is on Wednesday, against Afghanistan
Rohit's second Test in the World Cup is on Wednesday, against Afghanistan

 

নয়াদিল্লি, ১১ অক্টোবর: আজ বিশ্বকাপের সপ্তম দিন।ইতিমধ্যেই জমে উঠেছে বিশ্বকাপ। ভারত -অস্ট্রেলিয়া ম্যাচ ছাড়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই তিনশোর বেশি রান হচ্ছে । সেই সঙ্গে সেঞ্চুরিও হচ্ছে ঝুড়ি ঝুড়ি। এক একটা ম্যাচে দুটো তিনটে সেঞ্চুরি হচ্ছে। গতকাল তো শ্রীলঙ্কা- পাকিস্তান ম্যাচে চার চারটে সেঞ্চুরি হলো। পাকিস্তান রেকর্ড রান করে শ্রীলঙ্কাকে হারালো। এবারের বিশ্বকাপে ছয় দিনের মধ্যে ৭-৮ টা সেঞ্চুরি হয়ে গেল। এর আগে কোন বিশ্বকাপে প্রথম সপ্তাহের মধ্যে এত সেঞ্চুরি হয়নি । এটাও একটা রেকর্ড ভাঙল এবারের বিশ্বকাপ।বিশ্বকাপের প্রতিটি ম্যাচ টানটান উত্তেজনার মধ্যে শেষ হচ্ছে । পরবর্তী ম্যাচের জন্য তৈরি হচ্ছে দলগুলি। সুতরাং জমে উঠেছে এবারের বিশ্বকাপ।

আজ বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর দুটোয় মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে আফগানিস্তানের বিশ্বকাপ সফর শুরু হয়েছে বাংলাদেশের কাছে হার দিয়ে। তাই কাল ভারতের পরীক্ষা নিজেদের ধরে রাখার, আর আফগানিস্তানকে আগামীতে নিশ্চিন্ত হতে হলে জিততেই হবে। কাল শেষ হাসি কে হাসবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।

You might also like!