Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

T20 World Cup 2024:চলল ঋষভ-হার্দিকের ব্যাট, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে 60 রানে হারাল ভারত

Liton Das of Bangladesh and Rishabh Pant of India
Liton Das of Bangladesh and Rishabh Pant of India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃব্যাটে-বলের দাপটে টি-20 বিশ্বকাপে একমাত্র প্রস্তুতি ম্যাচে 'টাইগার বধ' রোহিত বাহিনীর ৷ দেড় বছর পর দেশের জার্সিতে ফিরে ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্স দেখান 'মৃত্যুঞ্জয়' ঋষভ পন্ত ৷ অর্ধশতরান করে প্রতিপক্ষ দলকে লড়াকু রানের টার্গেট দেন ৷ শনিবার (ভারতীয় সময় অনুযায়ী) ফর্মে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকেও। ব্যাটার-স্টাম্পার ঋষভের পাশাপাশি হার্দিক 40 রান করেন ৷ সঙ্গে ভারতীয় বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাই ব্যাটে-বলে এদিন বাংলাদেশকে 60 রানে হারিয়ে দেয় মেন ইন ব্লু ৷

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়ে দেন, শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) দলের সঙ্গে যোগ দেওয়ায় প্রস্তুতি ম্যাচে খেলবেন না বিরাট কোহলি ৷ তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ দলে ছিলেন-ছিলেন রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

You might also like!