Game

2 years ago

Risabh Pant : আফগানিস্তানের বিরুদ্ধেই কামব্যাক হতে পারে ঋষভ পন্থের, কিন্তু বোর্ড ভাবছে অন্য কথা !

Risabh Pant
Risabh Pant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুস্থতার পথে ঋষভ পন্থ । খুব শীঘ্রই ব্যাট হাতে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর । জল্পনা চলছে, আগামী বছর জানুয়ারিতেই ফিট হয়ে যাবেন পন্থ । সেক্ষেত্রে আফগানিস্তানের বিরুদ্ধেও মাঠে নেমে পড়তে পারেন তিনি । কিন্তু, বিসিসিআই এখনই তাঁকে মাঠে ফেরাতে চাইছে না । পন্থকে সোজা আইপিএল-এ ফেরানোর কথা ভাবা হচ্ছে ।

বিসিসিআই সূত্রে খবর, আফগানিস্তান সিরিজের আগে পন্থ ফিট হয়ে গেলেও তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে এখনই ফেরানো হবে না । তাছাড়া এতদিন মাঠের বাইরে থাকার পর পন্থ কেমন ফর্মে রয়েছেন, সেটাও দেখে নিতে চায় বিসিসিআই । তাই ফিট হয়ে গেলেও পন্থের প্রত্যাবর্তন হবে আইপিএলেই ।

You might also like!