Game

2 years ago

Ravichandran Ashwin :অবসর নিয়ে পরিকল্পনা করেছেন রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin
Ravichandran Ashwin

 

চেন্নাই  : দেখতে দেখতে ৩৭টা বছর কাটিয়ে ফেললেন ক্রিকেটে। এই বয়সেও তাঁর ক্রিকেট খেলার তাগিদটা রয়েছে। তাই ক্রিকেটকে ভালোবেসে এখনো তিনি খেলে চলেছেন। তবে থামার দিনটা বোধহয় আর বেশি দিন নেই। আর সেটাই তিনি এখন অনুভব করছেন।

ব্যাট-বল তুলে রাখার ব্যাপারে জানতে চাওয়া হলে ভারতীয় ক্রিকেটের এই সেরা স্পিনার জানান, 'গত ৫ বছর ধরেই ক্রিকেটের পরবর্তী জীবন কেমন হবে তা নিয়ে ভাবছি । আমি ক্রিকেটের বাইরে কিছু করার জন্য চেষ্টা করছি। সেটা মার্কেটিং এবং অন্যান্য অনেক কিছুই করতে আগ্রহী। তবে অন্য কিছু পথ খুঁজে না পেলে ক্রিকেটের মধ্যেই থাকব।যাই কিছু করি না কেন আমি ক্রিকেট দেখা বন্ধ করতে পারব না।শেষ পর্যন্ত আমি ক্রিকেটে কিছু করার চেষ্টা করব।’

উল্লেখ্য, ২০১৮ এবং ২০২০ সালের মধ্যে তিনি অনেকবার ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কারণ ওই সময়ের মধ্যে তিনি হাঁটুতে আঘাতের সমস্যায় পড়েছিলেন।

You might also like!