Breaking News
 
West Bengal Assembly Election Result 2026 : দিল্লিতে বাংলার ছোঁয়া, ময়ূরপুচ্ছ ধুতিতে মোদি—বিজেপি অফিসে বাজল বাংলা গান Suvendu Adhikari : ভবানীপুরে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, সিপিএমকে ধন্যবাদ দিয়ে বললেন—‘মুসলমানরা ভোট দেয়নি’ West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ

 

Game

2 years ago

World Cup Cricket 2023:পাকিস্তানের সেমিফাইনালের আশায় জল ঢালতে পারে বৃষ্টি

Pakistan Cricket Team
Pakistan Cricket Team

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপে পাকিস্তানের আশা এখনো টিকে আছে। গত মঙ্গলবার কলকাতায় বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাবর আজমের দল। বাকি দুটি ম্যাচে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় তারা। যদিও এ দুটি ম্যাচে শুধু জিতলেই চলবে না, আরও অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপরও নির্ভর করতে হবে পাকিস্তান দলকে।

আগামী শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। কিন্তু এ ম্যাচের আগে অন্য একটা আশঙ্কা ঘিরে ধরেছে দলকে। আদৌ এই ম্যাচটি কি হবে! আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেদিন বেঙ্গালুরুতে বৃষ্টি নামতে পারে। বৃষ্টির কারণে খেলা না হলে বা পয়েন্ট ভাগাভাগি হওয়ার মানে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় ধূলিস্যাৎ হয়ে যাওয়া। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ আবহাওয়ার এই পূর্বাভাস জানিয়ে বলেছে, শনিবার বেঙ্গালুরুতে বিকেলের দিকে বৃষ্টিপাতের শঙ্কা ৭০ থেকে ৮০ শতাংশ। বাংলাদেশ সময় অনুযায়ী শনিবার বেলা ২টা ৩০ মিনিটে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে নিউজিল্যান্ডের সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। ৮৪ রানের ব্যবধানে জিতলে পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডের ওপরে রাখবে পাকিস্তানকে। পরে ব্যাটিং করলে নিউজিল্যান্ডের বেঁধে দেওয়া যেকোনো লক্ষ্যমাত্রাই পাকিস্তানকে তাড়া করতে হবে ৩৫ ওভারের মধ্যে। এতে করে সেমিফাইনালে খেলার সম্ভাবনায় কিছুটা এগিয়ে যাবে পাকিস্তান দল।

কিন্তু বৃষ্টি হলে তো নিজেদের ভাগ্য পরীক্ষারই সুযোগ মিলবে না পাকিস্তান দলের। বৃষ্টির কারণে খেলা না হলে দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে। তখন নেট রান রেটের কোনো ব্যাপারই আর আসবে না। গতকাল পুনেতে দক্ষিণ আফ্রিকা ১৯০ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। কিউইদের এই হারে পাকিস্তানের কিছুটা সুবিধা হয়েছে, বলা যায়। তবে পাকিস্তানকে এখন নিউজিল্যান্ডকে তো হারাতে হবেই। প্রার্থনা করতে হবে, কিউইরা যেন শ্রীলঙ্কার সঙ্গেও হারে।

নিউজিল্যান্ড তাদের বাকি দুটি ম্যাচে হারলে রাউন্ড রবিন লিগ পর্যায়ে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮–এ। পাকিস্তান বাকি দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১০। এ মুহূর্তে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে পাকিস্তান।

You might also like!