
বসনিয়া, ১৭ অক্টোবর: ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সোমবার রাতে বসনিয়ার মাঠে ৫-০ গোলে জিতেছে পর্তুগাল। গত ম্যাচের মতো আবারও জোড়া গোল করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনাল্ডো। একটি করে গোল ব্রুনো ফের্নান্দেস, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্সের।
আগেই ইউরোর মূল পর্বের টিকেট নিশ্চিত করা পর্তুগাল বাছাইয়ে টানা আট ম্যাচ জিতল। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর জাতীয় দলের হয়ে গোল হলো ১২৭টি। চলতি বাছাইয়ে ৭ ম্যাচে তার গোল এখন ৯টি। আট ম্যাচে শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল।
