Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

IPL Ppiny Tabel 2023 :ইডেনে কেকেআরের জয়ের পর ওলটপালট হল পয়েন্ট টেবল

point table changes after kkr wins
point table changes after kkr wins

 

কলকাতা, ৭ এপ্রিল :ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত গ্রুপ পর্বের ৯টি ম্যাচ হয়েছে। বৃহস্পতিবার ইডেনে কেকেআরের প্রথম জয়ের পর পয়েন্ট টেবলের ৩ নম্বরে উঠে এসেছে কিং খানের দল। প্রতিবেদনে এক ঝলকে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।

১. এখনও পর্যন্ত হওয়া এ বারের ৯টি ম্যাচের পরও লিগ টেবলের শীর্ষে রয়েছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ২টি ম্যাচে খেলে ২টিতে জিতেছেন হার্দিকরা। আপাতত টাইটান্সদের নেট রান রেট ০.৭০০। ৪ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।

২. পয়েন্ট টেবলের দুই নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব তাদের প্রথম ম্যাচে কেকেআরকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে রাজস্থানকে হারিয়েছিল। ফলে প্রীতির পঞ্জাবেরও প্রাপ্ত পয়েন্ট চার। নেট রান রেট ০.৩৩৩।

৩. আরসিবির বিরুদ্ধে জেতার পর পয়েন্ট টেবলের ৩ নম্বরে উঠে এসেছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ২টি ম্যাচে খেলে ১টিতে জয় ও ১টিতে হেরেছে কেকেআর। নাইটদের নেট রান রেট ২.০৫৬।

৪. পয়েন্ট টেবলের চার নম্বরে নেমে গিয়েছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস এখনও অবধি ২টি ম্যাচে খেলে ১টিতে জয় ও ১টি হেরেছে। রাজস্থানের নেট রান রেট ১.৬৭৫। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ২।

৫. এখনও অবধি দু’টি ম্যাচে খেলেছে লখনউ সুপার জায়ান্টস। ১টিতে জয় ও ১টিতে হারের পর লিগ টেবলের পাঁচ নম্বরে নেমে গিয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট ০.৯৫০। ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট।

৬. ছয় নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এ বারের আইপিএলে হার্দিকের গুজরাটের কাছে আইপিএল যাত্রা শুরু করেছিল সিএসকে। সোমবার ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে ১২ রানে জিতেছে। আপাতত সিএসকের অর্জিত পয়েন্ট ২। নেট রান রেট ০.০৩৬।

৭. গ্রুপ পর্বে এখনও পর্যন্ত ২টি ম্যাচে খেলে, ১টি জয় ও ১টি হারের পর লিগ টেবলের সাত নম্বরে নেমে গিয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -১.২৫৬। ব্যাঙ্গালোরের মোট পয়েন্ট ২।

৮. আইপিএলে এখন পর্যন্ত ২টি ম্যাচে খেলেছে দিল্লি ক্যাপিটালস। তার দুটিতেই হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লির নেট রান রেট -১.৭০৩।

৯. রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলে তাদের প্রথম ম্যাচে আরসিবির কাছে হেরেছিল। আপাতত লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে মুম্বই। মুম্বইয়ের নেট রান রেট -১.৯৮১।

১০. আপাতত পয়েন্ট টেবলের লাস্ট বয় সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচেই খেলেছে অরেঞ্জ আর্মি। সেই ম্যাচে পিঙ্ক আর্মির বিরুদ্ধে হেরেছিল সানরাইজার্স। হায়দরাবাদের নেট রান রেট -৩.৬০০।

You might also like!