Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Tottenham 1-4 Chelsea: ৯ জনে খেলে চেলসির কাছে হার, শীর্ষস্থানে ফেরার সুযোগ হারাল টটেনহ্যাম

Tottenham 1-4 Chelsea
Tottenham 1-4 Chelsea

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তেজক ম্যাচে চেলসির বিরুদ্ধে ১-৪ গোলে হেরে গেল টটেনহ্যাম হটস্পার। ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করলেও, তারপরেই হারিয়ে গেল স্পারস। ৩৩ মিনিটে লাল কার্ড দেখেন ক্রিস্টিয়ান রোমেরো। ৫৫ মিনিটে লাল কার্ড দেখেন ডেস্টিনি উদোজি। ফলে সংযোজিত সময় ধরে দ্বিতীয়ার্ধে ৪৫ মিনিটেরও বেশি ৯ জনে খেলতে হয় টটেনহ্যামকে। সেই কারণেই তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হল না। এই হারের ফলে ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল টটেনহ্যাম। অন্যদিকে, বড় ব্যবধানে জয় পেয়ে ১১ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠে এল চেলসি।

নিকোলাস জ্যাকসনের হ্যাটট্রিক

এই ম্যাচের ৬ মিনিটে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন দেয়ান কুলসেভস্কি। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান কোল পামার। ৭৫ মিনিটে নিজের প্রথম এবং চেলসির দ্বিতীয় গোল করেন জ্যাকসন। তিনি সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান কমান। এরপর সংযোজিত সময়ে সপ্তম মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন জ্যাকসন। ৯ জনে হয়ে যাওয়ার পরেও দুর্দান্ত লড়াই চালাচ্ছিল টটেনহ্যাম। কিন্তু শেষদিকে চেলসি আধিপত্য বিস্তার করে। ফলে সংযোজিত সময়ে ম্যাচ থেকে হারিয়ে যায় টটেনহ্যাম।

সংযোজিত সময়ই কাল হল টটেনহ্যামের

দ্বিতীয়ার্ধে ৯ জনে খেলেও গোলের অনেক সুযোগ তৈরি করে টটেনহ্যাম। কিন্তু সমতা ফেরানো সম্ভব হয়নি। রেফারি ৯ মিনিট সংযোজিত সময় দেওয়ায় সমস্যায় পড়ে যায় স্পারস। এই সময়েই ২ গোল করেন জ্যাকসন। এর ফলে বড় ব্যবধানে হারতে হল টটেনহ্যামকে। 

রেফারিং নিয়ে প্রশ্ন

এই ম্যাচে ভিএআর-এর সাহায্য নিয়ে ৪টি গোল বাতিল করেন রেফারি। কিন্তু তারপরেও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, জ্যাকসনের প্রথম গোলের ক্রস বাড়ানোর আগে রাহিম স্টার্লিং অফসাইডে ছিলেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। তবে টটেনহ্যামের হারের জন্য রেফারিকে দোষারোপ করা যাবে না।

লুটন টাউনের সঙ্গে ড্র লিভারপুলের

রবিবার ইপিএল-এর ম্যাচে লুটন টাউনের সঙ্গে ১-১ ড্র করেছে লিভারপুল। ৮০ মিনিটে লুটন টাউনকে এগিয়ে দেন তাহিত চং। সংযোজিত সময়ের পঞ্চম মিনিটে সমতা ফেরান লুইস দিয়াজ। ১১ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়েছে লিভারপুল। লিগ টেবলে ৩ নম্বরে আছে রেডস। ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে লুটন টাউন। তারা আছে ১৭ নম্বরে। রবিবার ইপিএল-এর অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ হারায় নটিংহ্যাম ফরেস্ট।

You might also like!